Sylhet Today 24 PRINT

ছাতকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ছাতকে পঞ্চাশোর্ধ এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ আগুনে পুড়ে বিকৃত অবস্থায় এখানে ফেলে গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা পরিকল্পিতভাবে এ লোকটিকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে নির্জন এই এলাকায় রেখে গেছে।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.