Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম জুবায়ের(২৮)। তিনি মোগলবাজার থানাধীন বৈরাগি বাজারের সুনামপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুনামপুরের একটি নির্মানাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন  জুবায়ের। সাথেসাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.