Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে হরতাল-অবরোধ-সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ানো ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে হরতাল ও অবরোধ দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ১৪ দল।

মৌলভীবাজার সংবাদদাতা |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫


পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ানো ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে হরতাল ও অবরোধ দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ১৪ দল।
আজ  (রোববার) সকাল এগারোটায় শহরের চৌমোহনা চত্ত্বরে জেলা  ১৪ দলের সমন্বয়ক মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১৪ দলের নেতাকর্মি ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী,অভিবাবক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা জাসদের সভাপতি এম এ হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা বিএমএ সভাপতি ডা: সাব্বির আহমদ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ, অপূর্ব কান্তি ধর, নিহারেন্দু হোম চৌধুরী ও ফজলুর রহমান।

এ সময় বক্তারা বলেন এসএসসি পরীক্ষা কালীন সময়ে হরতাল-অবরোধ দেয়ায় পরীক্ষার্থী ও অভিবাকরা আতংক আর উৎকন্টায় রয়েছেন । গুরুত্ব পূর্ন এই পাবলিক পরীক্ষার সময় এই ধরনের রাজনৈতিক কর্মসূচির নিন্দাও জানান বক্তারা। বক্তারা আরো বলেন আন্দোলনের নামে দেশব্যপী যে হত্যা,সন্ত্রাস,পেট্্েরালবোমা মেরে মানূষ পোড়ানো হচ্ছে তা কোন রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। অবিলম্বে হরতাল আর অবরোধ তুলার আহবান জানান বক্তারা।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.