Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-৩ উপনির্বাচন: দলের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন সুব্রত পুরকায়স্থ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে নির্বাচনের লক্ষ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডিস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

তার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদিকা এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এডভোকেট কামাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, চ্যানেল এস ইউকের প্রযোজক সুভাষ পাল কানু, শামীম আহমদ, সিদ্দিকী আফজাল, আফির আলী, এডভোকেট মানিক পাল ঘোষ, এডভোকেট রাধা পদ দাস সজল প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.