Sylhet Today 24 PRINT

মাধবপুর থানায় ৭ মার্চ উদযাপন

মাধবপুর প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত প্রাপ্তিতে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠান হয়েছে।

রোববার বিকালে মাধবপুর-চুনারুঘাট থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা ক্যাঃ অবঃ কাজী কবির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, তাজুল ইসলাম, বেনু রঞ্জন রায় প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.