Sylhet Today 24 PRINT

বড়লেখার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ পালন

বড়লেখা প্রতিনিধি  |  ০৮ মার্চ, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকেলে এ উপলক্ষে বিদ্যালয়ে স্থাপন করা নতুন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।

শিক্ষার্থী সুস্মিতা দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক বদরুল ইসলাম মনু, শিক্ষক শুভাশিষ দে শুভ্র, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস ও বাংলা বিষয়ের শিক্ষক আব্দুল মান্নান।

এর আগে ঐতিহাসিক ৭ মার্চে রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ নিজ কন্ঠে উপস্থাপন (অনুকৃতি) করে বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী জীবান আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.