Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেল গাঁজা পাচারকালে আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলে গাঁজা পাচার কালে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানার সানখলা গ্রামের নুর আলম (৩৫) ও মো. লিটন (২৫)কে আটক করেন।
 
এসময় তাদের বহনকৃত দুচি স্কুল ব্যাগের ভিতর থেকে ১২কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.