Sylhet Today 24 PRINT

শপথ নিলেন চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম

চুনারুঘাট প্রতিনিধি  |  ১০ মার্চ, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি)।

উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.