Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০২১

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া (২৯) নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১০ মার্চ) আনুমানিক সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল মিয়া সিলেট নগরীর ঝেরঝেড়িপাড়ার এভারগ্রীন এলাকার লায়েক মিয়া ও আছিয়া বেগম দম্পতীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

তিনি জানান, আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.