বড়লেখা প্রতিনিধি | ০৭ নভেম্বর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখার সুজানগরে দুবাই প্রবাসী সমাজসেবক বদরুল ইসলামের অর্থায়নে হাসিমপুর গ্রামে শনিবার বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে চারশ’ দরিদ্র নারী পুরুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। হাজী জমির উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল মস্তাকিম বাবুলের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকিৎসা ক্যাম্পের অর্থদাতা দুবাই প্রবাসী বদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, মাওলানা আব্দুল বাছিত, সাবেক ইউপি মেম্বার আব্দুস শহিদ, সমাজসেবক ফরিদ উদ্দিন, আব্দুল জলিল, ফজলু মিয়া, আব্দুর রাজ্জাক, ছমর উদ্দিন, ফরমান আলী প্রমূখ।