Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গরুসহ তিন চোর গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরের সীমান্তবর্তী এলাকা থেকে চুরি যাওয়া গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ছাতক থানার চৌকা গ্রামের মৃত ইরফান আলী ছেলে খলিলুর রহমান (৫৫), বিশ্বম্ভরপুর উপেজলার নাগরাখালী গ্রামের ফজিবুল রহমানের ছেলে তাজ উদ্দিন (৩৫) ও একই এলাকার কোয়াজ আলীর ছেলে রকিব উদ্দিন (৪২)।

থানা পুলিশ জানায়, জগন্নাথপুরের সীমান্তবর্তী জগন্নাথপুর-ছাতক জিলগী পয়েন্ট এলাকা থেকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া দুইটি গরুসহ ওই তিন গরু চোরকে আটক করে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন বলেন, ‘গত ৭ মার্চ জগন্নাথপুর উপজেলার মোহাম্মদ গ্রামের কৃষক আজিজুল ইসলামের গোয়াল ঘরে দুইটি গরু চুরি হয়। এবিষয়ে থানায় তিনি মামলা দায়ের করেন। আমরা মামলার প্রেক্ষিতে গোপন খবর পেয়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চুরি যাওয়া গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.