Sylhet Today 24 PRINT

বড়লেখায় সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আলী আহমদের মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র, দুই বারের নির্বাচিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আলী আহমদ চৌধুরী জাহেদ ০৭ নভেম্বর শনিবার রাতে সানাই কমিউনিটি সেন্টারে পৌর এলাকার মুরব্বী ও যুবকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।    

মতবিনিময় সভায় সমাজসেবক আব্দুল মতিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আলী আহমদ চৌধুরী জাহেদ, সমাজসেবক খলিলুর রহমান, সৈয়দ ছয়েফ আহমদ, গাজীউর রহমান, শিক্ষক রূপক পুরকায়স্থ, মোস্তফা উদ্দিন, পৌর কাউন্সিলর শামীম আহমদ, দেবাশীষ চক্রবর্তী, রফিক হাজী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, ধনঞ্জয় দে, নাহিদ আহমদ চৌধুরী, মুর্শেদ কবির খান মুরাদ, সায়ফুর আহমদ, মুহিবুর রহমান আসুক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.