Sylhet Today 24 PRINT

সাংসদ কয়েসের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেটটুডে ডেস্ক  |  ১১ মার্চ, ২০২১

সিলেট-৩ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাফগেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী নিজের প্রজ্ঞা ও সততা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। করোনাকালে অসহায় মানুষদের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক খাদ্য সহায়তা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁর এ মানবিক কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়। তাঁর মৃত্যুতে সিলেটবাসী তথা দেশ যেমন একজন যোগ্য নেতৃত্ব হারাল। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মারা যান। ৬৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পালকপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.