Sylhet Today 24 PRINT

সাংসদ কয়েস চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সিলেটটুডে ডেস্ক  |  ১১ মার্চ, ২০২১

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, ‘মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমৃত্যু জনসেবা করে গেছেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ।’

নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.