Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় গাড়ি চাপায় চিতা বিড়ালের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়ছড়া জাতীয় উদ্যানের সড়কে গাড়ি চাপায় একটি চিতা বিড়াল মারা গেছে।

আজ শুক্রবার সকালে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় এই দুর্ঘনাটি ঘটে।

এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সকালে রাস্তা পারাপারের সময় চিতা বিড়ালটি কোন একটি গাড়ির সাথে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা মৃতদেহ উদ্ধ্বার করেছি। তার চামড়া সংরক্ষণ করে মাটি চাপা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.