Sylhet Today 24 PRINT

কুকুর বের করল তরুণীর লাশ

মাধবপুর

মাধবপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে নদীপারের গর্ত থেকে তরুণীর অর্ধগলিত একটি লাশ টেনে বের করেছে কুকুর। খবর পেয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঠুলি গ্রামের কাছে খুরধর নদীর পার থেকে অজ্ঞাত এ লাশটি উদ্ধার করে পুলিশ।

মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন দেখতে পান কয়েকটি কুকুর নদীপারের গর্তের ভেতর থেকে একটি মরদেহ টানাহেঁচড়া করছে। স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া তরুণীর লাশের দুটি স্তন কাটা। ধারণা করা হচ্ছে-বেশ কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে নদীপারের মাটির গর্তে পুঁতে রাখে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এখনো উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.