Sylhet Today 24 PRINT

সিলেটে নদীকৃত্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২১ উপলক্ষে সিলেটের নদীতীরে নদীপ্রেমি সমাবেশ করেছে সুরমা রিভার ওয়াটারকিপার এবং পরিবেশ আন্দোলন (বাপা)।

রোববার (১৪) দুপুরে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দখল দূষণ আর প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে নদী। শাখানদী ও উপনদী গুলো বিলীন হওয়ার পাশাপাশি প্রধান নদীগুলোও অস্তিত্ব সংকটে। এক্ষেত্রে নদী রক্ষা না করা গেলে জীবনমানে পড়ছে প্রভাব। বিলীন হচ্ছে নদ-নদীর মাছ।

তারা আরও বলেন, প্রকাশ্যে নদীতে ময়লা আবর্জনা ফেলছেন নদী তীরের ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। প্রশাসন বছরে দু-একবার অবৈধ দখল মুক্ত করার অভিযান করলে তা নিতান্তই লোক দেখানো বলে অভিযোগ করেন বক্তারা।

অবিলম্বে, নদী দখল দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.