Sylhet Today 24 PRINT

পূন্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাবিনা

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৪ মার্চ, ২০২১

সুনামগঞ্জ সদর উপজেলার পূন্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের ১১ জন সদস্যদের মধ্যে ৮ জন সদস্যের উপস্থিত থেকে পূন্যনগর গ্রামের বাসিন্দা সাবিনা আক্তারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার সোলেমান মিয়া, পূন্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারি শিক্ষক আবুল বাশার, বিদ্যালয়ের দপ্তরি মুমেন গনি প্রমুখ।

সভাপতি নির্বাচিত হওয়া সাবিনা আক্তার বলেন, ‘গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্যই আমি কাজ করে যাবো। আমি নিজে কষ্ট করে পড়াশুনা করেছি, তাই বর্তমান সরকার শিক্ষার্থীদের উন্নয়নে যে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে কাজকে সঠিকভাবে পালন করতে কাজ করে যাবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.