Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১০৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ মার্চ, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০৫ লিটার চোলাই মদসহ অজিত কর (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-৯ এর অভিযানে তাকে উপজেলার দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১০৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ পেশাদার মাদক কারবারি অজিত করকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.