Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৪ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (২২) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৩ মার্চ) রাত ৯টায় পৌর এলাকার ৪নম্বর ওয়ার্ডের আলেপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রানা ওই এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ডিস লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতার কারনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আব্দুল আউয়াল বলেন, ‘হাসপাতালে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়ার মৃত্যু হয়েছে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ জানায়নি।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.