Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পল্লী বিদ্যুৎতের তারে জড়িয়ে নিহত ১

তাহিরপুর প্রতিনিধি  |  ১৫ মার্চ, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পল্লী বিদ্যুৎতের তারে জড়িয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম এমদাদুল হক ওরফে মঙ্গল সরদার(৬৫)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা।

সোমবার (১৫মার্চ) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাট গ্রামের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও  স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাট গ্রামে নির্মানাধিন একটি বিল্ডিংয়ের দেয়ালে পানির পাম্প দিয়ে পানি দেয়ার সময় মটর থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাম্পের বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গেলে বিদুৎৎপৃষ্ট হয়ে তিনি আহত হন।

এসময় পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.