Sylhet Today 24 PRINT

আজ দিনভর বিদ্যুৎহীন থাকবে সিলেটের কয়েকটি এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২১

আজ মঙ্গলবার টানা ৯ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের কয়েকটি এলাকা। সংস্কার কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এসব এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১১ কেভি রাজবাড়ী ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর রায়নগর, ঝরনারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরিপাড়া, মনিরের দোকান, বিরতি সিএনজি, মিতালী আবাসিক এলাকা, বৈশাখী আবাসিক এলাকা সেবক আবাসিক এলাকা, আবহাওয়া কার্যালয়, হাইওয়ে রেস্টহাউস ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে মেরামতকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। জরুরি কাজে বিদ্যুৎ সরবরাহে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.