Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাট প্রতিনিধি  |  ১৬ মার্চ, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৯ (শ্রীমঙ্গল ক্যাম্প)।

সোমবার (১৫ মার্চ) ভোররাতে র‌্যাবের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন -উপজেলার নালুয়া চা বাগানের সুভাষ বারাইক পুত্র রাজেশ বারাইক (২৬), চান্দপুর চা বাগানের মোঃ লিমন মিয়া (৩০), সাড়েকোনা গ্রামের মোঃ সেলিম মিয়া (৩০) ও মনিক ভান্ডার গ্রামের মোঃ ফুল মিয়া (৩৮)।

উদ্ধারকৃত ৩৮ কেজি গাজাসহ তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.