Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তালিমপুর ইউপির দক্ষিণ বড়ময়দাম গ্রামের সুনাম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত পারভিন একই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

তালিমপুর ইউপির চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার পারভিন বেগমের প্রতিবেশী সুনাম উদ্দিনের বাড়িতে মেহমান আসেন। বিকেলে পারভিন বেগম সুনাম উদ্দিনের বাড়িতে মেহমানদের দেখতে যান। এ সময় অসাবধানতাবশত মিটারের পাশে আর্থিং লাইনে বাম হাত লেগে পারভিন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে পারভিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনাটি মর্মান্তিক। মানবিক কারণে আর নিহত গৃহবধূর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.