Sylhet Today 24 PRINT

মাধবপুরে আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্মরনে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ইউপি শিক্ষক মো. বাবুল মিয়া, মো. বারিক মিয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য কেশব চক্রবর্তী ও তাজুল ইসলাম।

এছাড়া মাধবপুরে উপজেলা প্রশাসন আওয়ামী লীগ মাধবপুর থানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালী জাতির মুক্তিদূত মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.