Sylhet Today 24 PRINT

মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ সভাপতি চেয়ারম্যান ফারুক পাঠান প্রমুখ।

পরে বিজয়ী শিশুদের মধ্যে অতিথিরা পুরস্কার তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.