Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাড়ি চুরির অভিযোগে আটক ছাত্রলীগ সম্পাদককে বহিস্কার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে গাড়ি চুরির অভিযোগে পুলিশের হাতে আটক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জলকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার রাত সাড় ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শবান সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক হয়েও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন হৃদয় পাঠান উজ্জল। যে কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জলসহ দুইজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়াও বেশ কিছু গাড়ির চাবি উদ্ধার করে ডিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.