Sylhet Today 24 PRINT

বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

বড়লেখা প্রতিনিধি  |  ১৮ মার্চ, ২০২১

‘খাদ্যের কথা ভাবলে; পুষ্টির কথা ভাবুন’এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা রফিজ মিয়া, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, শিক্ষক বদরুল হোসেন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

এসময় সূচনার ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন, নিজাম উদ্দিন, জিসিডিও অসিম চন্দ্র, ফিল্ড সুপারভাইজার সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.