Sylhet Today 24 PRINT

সুব্রত বাইনের নামে সাংবাদিক আল-আজাদকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৫

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো ইনচার্জ আল-আজাদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত মুঠোফোনে ০১৬২৫২৯৩২০৭ নম্বর থেকে সুব্রত বাইনের লোক পরিচয়ে আর্থিক সহযোগিতা করার জন্যে বলা হয়। এতে সাংবাদিক আল- আজাদ অপারগতা প্রকাশ করায় তাকেসহ তার পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক আল-আজাদ রবিবার রাতেই এসএমপির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং-৫৪৩, তারিখ ৮ নভেম্বর ২০১৫)।

এদিকে ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় ইমজার সভাপতি মঈনুল হক বুলবুল ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তারা হুমকিদাতাকে অবিলম্বে খুঁজে বের করারও দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.