Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাস্ক না পরে জরিমানা গুনছেন ৭জন

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ ব্যক্তিকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে অভিযানে তাজ মহল আবাসিক হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর শহরে এই অভিযান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ফাতেমা-তুজ জোহরা।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর স্বরজিত রায়সহ থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.