Sylhet Today 24 PRINT

সিলেটে হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২১

সিলেট নগরের সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাদের আটক করা হয়। অসামাজিক কাজের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে মর্মে গোপন সংবাদ পায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ সাজেদুল করিম সরকারসহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ওই আবাসিক হোটেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই নারী ও ছয় পুরুষকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.