Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সমঝোতা বিষয়ক কর্মশালা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৮ মার্চ, ২০২১

সিলেট বিভাগের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন সম্মেলন কক্ষে দিনব্যাপী নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সমঝোতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি এর আয়োজনে নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সমঝোতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু।

প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পালের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কৃষ্ণলাল দেশোয়ারা, সংরক্ষিত নারী সদস্য সুমিত্রা বালা নুনিয়া, সহ-সভাপতি গায়েত্রী রাজভর, সাংগঠনিক শংকর তাঁতী, সাবেক চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া, দেওনারায়ন পাশি, ইমাম আনাম হোসেন, পুরোহিত মনিলাল চৌবে, সমাজসেবক জেফ্রী কিংহাম, ইউ এন উম্যান মাধবপুর চা বাগান গ্রুপের সভাপতি রাধিকা গোয়ালা ও সাংবাদিক প্রমুখ।

কর্মশালায় চা বাগানের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি, পুরুষের পাশাপাশি প্রতিটি নারীরাও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসা, নারীদের দ্বারাই পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন চা বাগানের অনগ্রসর নারী চা শ্রমিকদেরকে নিয়ে ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবির এমন উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবির উদ্যোগে বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১১টি উপজেলায় ২৫টি চা বাগানে পাইলট প্রজেক্ট হিসাবে নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.