Sylhet Today 24 PRINT

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে সিলেট জেলা যুবলীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ মার্চ) বেলা আড়াইটায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।

এতে যুবলীগের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

উল্লেখ্য, গত সোমবার (১৭ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। মামুনুল হককে নিয়ে শাল্লার নোয়াগাঁও গ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী যুবক ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গত মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের লোকজন তাকে পুলিশে ধরিয়ে দেন। পরে গত বুধবার সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্দ্রপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.