Sylhet Today 24 PRINT

সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ নভেম্বর, ২০১৫

সিলেটের জকিগঞ্জ সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চকলেট বোমা সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এর সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট –জকিগঞ্জ সড়কে শ্রীরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালায় মোগলাবাজার থানা পুলিশ। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে ৭ টি বস্তায় চকলেট বোমা সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.