Sylhet Today 24 PRINT

তাহিরপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৫

তাহিরপুর প্রতিনিধি  |  ১৯ মার্চ, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অটোরিকশা উল্টে পড়ে আব্দুর রহমান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি পেশায় বালু শ্রমিক। এ ঘটনায় অটোরিকশার চালক সহ আরো ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রজনীলাইন এলাকায় অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত শ্রমিক আব্দুর রহমান সীমান্ত নদী যাদুকাটা থেকে কাজ শেষে অন্যান্য শ্রমিকদের সাথে আটো রিকশা দিয়ে নিজ বাড়ি আসছিলেন। এসময় ওই অটোরিকশাটি মাহরাম-কড়ইগড়া সড়কের কালভার্টে আসলে উল্টে গিয়ে আব্দুর রহমান সহ যাত্রীরা খাদে পড়ে যান।

পড়ে যাওয়া অন্যান্য যাত্রীরা অটোরিকশা নিচে চাপা অবস্থা থেকে সবাই উঠতে সক্ষম হলেও বৃদ্ধ আব্দুর রহমান আর উঠতে পারেনি। গুরুতর আহত অবস্থায় সঙ্গে থাকা যাত্রীর তাকে চিকিৎসক কাছে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি  মোঃ আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করে বলেন, তবে এই ব্যাপারে কোন অভিযোগ পাইনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.