Sylhet Today 24 PRINT

শাল্লায় হেফাজতের হামলা : জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোওয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হেফাজতে ইসলামের অনুসারীদের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জগন্নাথপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যাগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

এসময় সংহতি প্রকাশ করে উদীচী শিল্পী গোষ্ঠীসহ আরো কয়েকটি সামাজিক ও ধর্মীয় সংগঠন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষক নেতা রূপক কান্তি দে, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিভাস দে, শশ্মানঘাট উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, সাংবাদিক গোবিন্দ দে, উদীচী শিল্পী গোষ্ঠীর নেতা মিটন দেব, মহা প্রভূর নাম প্রচার সংঘের নেতা শিক্ষক অনন্ত পাল, অদ্বৈত গীতা সংঘের নীরেশ দাশ, হিন্দু সম্প্রদায়ের নেতা মেঘারকান্দি গ্রামের সম্পদ দাশ, পাইলগাঁও ইউনিয়নের নেতা ডাক্তার সেবক রঞ্জন দেব, রানীগঞ্জ ইউনিয়নের নেতা মন্তোষ দাস, অতীন্দ্র সূত্রধর, সুভাষ দাশগুপ্ত, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক সজিব রায়, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিদ্যুৎ শীল, সাধারণ সম্পাদক জগন্নাথ দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.