Sylhet Today 24 PRINT

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা: বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি  |  ২০ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে চুনারুঘাট পৌর শহরে উপজেলা পরিষদ গেইটের সামনে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক প্রণয় পাল, পৌর শাখার সভাপতি রতীশ দেব, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধান পাল, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মনি লাল নাথ প্রমুখ।

এসময় বক্তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.