Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ঝোপ থেকে কিশোরের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি ঝোপ থেকে আশরাফ উদ্দিন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত কিশোর জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ায় তার নানার বাড়িতে থাকত।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, আশরাফের বাবা নেই। মা জিবিকার তাগিদে শ্রীমঙ্গল থাকেন। সে তার নানীর কাছে জাতুকর্ণ পাড়া থাকত। শনিবার দুপুরে স্থানীয় লোকজন ঝোপের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করে ঝোপের মধ্যে ফেলে দেয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মুল কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.