Sylhet Today 24 PRINT

শাল্লার হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে দিরাইয়ে মিছিল-সমাবেশ

দিরাই প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২১

শাল্লা উপজেলার হবিব পুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ -মানববন্ধন হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কামাল পুর ও চরনারচর গ্রামবাসীর উদ্যোগে চরনারচর বাজার থেকে মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চরনারচর বাজার সংলগ্ন মাঠে সমাবেশ করেন এলাকাবাসী।

মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও এলাকার শালিশ ব্যক্তিত্ব নীরেশ চন্দ্র বৈষ্ণবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হেমেন্দ্র কুমার বৈদ্য, দেবরাজ দাস, বিমান দাস, সুজিত দাস, হরি সূত্রধর, সবুজ দাস, পরেশ দাস, ঐলেন বৈদ্য,রনরায়, রাহুল রায়, নিকেশ দাস, বিপ্লব বৈদ্য প্রমূখ। অপর দিকে বিকেলে দিরাই সরমঙ্গল ইউনিয়নের কাল্যানী বাজারে এলাকাবাসী একই দাবিতে মানববন্ধন ও মিছিল করে।

বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.