Sylhet Today 24 PRINT

মাধবপুরে একই রাতে দুই মন্দির ও এক শশ্মানে চুরি

মাধবপুর প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে একই রাতে ২টি মন্দির ও একটি শশ্মানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার দুপুরে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আদাঐর রাজ রাজ্যেশ্বর মন্দিরের সভাপতি গৌতম রায় চৌধুরী জানান, দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে ২টি মন্দিরের তালা ভেঙ্গে ২টি কষ্টি পাথরের মূর্তিসহ ৫ টি মূর্তি ও দান বাক্স ভেঙ্গে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একই রাতে শশ্মান থেকে মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে দূর্বত্তরা।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.