Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার চানপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল বাউসা ইউনিয়নের ইমামবাঔ শান্তিপুর গ্রামের জাহির মিয়ার ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, তারা তিন জন মোটর সাইকেলযোগে শান্তিপুর থেকে চৌধুরীবাজারে আসার পথে একটি ট্রাক্টর পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে জুয়েল মিয়ার মৃত্যু হয়। বাকি ২জন আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন আব্দুল মান্নানের পুত্র নানু মিয়া (৩০), তাজ উদ্দিনের পুত্র আলতাব মিয়া (৩১)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.