Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে আনন্দ র‌্যালি বের করা হয়েছে।

শনিবার (২০ই মার্চ) বিকাল ৩টায় র‌্যালিটি নগরীর দর্শন দেউড়ি থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগ নেতা কয়েছ আহমেদ, সাবেক ছাত্রনেতা মুশারফ হোসেন জাকির, সাবেক কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম মিলন, সালেহ আহমেদ লিমন, দুলাল রাজ, রেজাউল হাসান টিটু, জিয়াউল হক জিয়া, আশরাফ সিদ্দিকি, এহিয়া আহমেদ সুমন, সয়েফ উদ্দিন সাবের, ফয়ছল আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, ইমদাদুল হক জাহেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.