Sylhet Today 24 PRINT

বাবু ছড়ার উন্নয়ন কাজ পরিদর্শনে সিসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়স্তী উদযাপনের বছরেই সিলেট নগরের চলমান উন্নয়ন প্রকল্প সমূহে কাজ শেষ করা হবে। এর জন্য সিসিকের উন্নয়ন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নে কাউন্সিলরদেরও নিয়মিত তরদারকির তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২০ মার্চ ) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাবুছড়া’র উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে সিসিক নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এরই মধ্যে ট্রেডে লাইসেন্স সেবা সম্পূর্ণ অনলাইন করা হয়েছে।  সেবাদান আরো গতিশীল করতে চালু করা হয়েছে ই-নথি কার্যক্রম। সিসিকের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন ও সেবার মানোন্নয়নে সিলেট নগরবাসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।  

এসময় উন্নয়ন কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী ও ২৭ নম্বর ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.