Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মৌলভীবাজারের কুলাউড়ায় মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরে থানার পক্ষ থেকে ৫ শতাধিক পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুব্ধকরণে কর্মসূচি হিসেবে কুলাউড়া থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত আমিনুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, দৈনিক আজকের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন, দৈনিক কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক গণজাগরণের কুলাউড়া প্রতিনিধি এনামুল আলম, থানার এস আই আব্দুর রহিম, নাজমুল ইসলাম, কামরুল হাসান, এএসআই জেলী আক্তার প্রমুখ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে পর্যায়ক্রমে থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.