Sylhet Today 24 PRINT

মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়ায় টি-১০ ক্রিকেট লিগের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে টি-১০ ক্রিকেট লিগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

র‍্যানডন বেঙ্গল ইউএসএ’র আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবুল হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।

রোববার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

অনুষ্ঠানের আলোচনা পর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, সময়ের আলোর মৌলভীবাজার প্রতিনিধি সাইদুল হাসান সিপন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, বিডি জার্নালের জেলা প্রতিনিধি এম এ কাইয়ূম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.