Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অগ্নিকাণ্ডে দুই ফার্নিচার দোকান পুড়ে ছাই

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড (ক্রসরোড) এলাকায় অগ্নিকান্ডে দুটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। রবিবার (২১ মার্চ) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ফানির্চার ও কাঠ পুড়ে ছাই হয়ে গেছে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বলেন, রবিবার ভোররাতে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড (ক্রসরোড) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় দুটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.