Sylhet Today 24 PRINT

সিলেটের শ্রেষ্ঠ ওসি হলেন গোলাপগঞ্জ থানার হারুনূর রশীদ

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২১ মার্চ, ২০২১

মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য সিলেটের গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।

রোববার (২১ মার্চ ) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।  

এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্যে এসআই (নিঃ) আশীষ চন্দ্র তালুকদার, এসআই (নিঃ) সুরঞ্জিত কুমার দাশ, এসআই (নিঃ) বিকাশ সরকার ও এএসআই (নিঃ) প্রনয় নালকে পুরস্কৃত করে উৎসাহিত করেন।

এসময় কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)  মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.