Sylhet Today 24 PRINT

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার : নগরের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ২১ মার্চ, ২০২১

সিলেট নগরে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২১ মার্চ) পরিচালিত অভিযানে নগরীর শাহী ইদগাহ এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৪০ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নগরের বন্দরবাজার এলাকায় নকল আকিজ বিড়ি, নকল সার্ফ এক্সেল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি, খাদ্যদ্রব্য, ও সার্ফ এক্সেল ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র‍্যাব-৯ এর একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.