Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

শাবি প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র ১৭তম কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ১৬তম কমিটি নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

রোববার (২১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শাবি প্রেসক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট, সম্ভাবনা ও গঠনমূলক সমালোচনা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়লের উন্নয়ন কর্মকান্ডে তাদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, 'গত কয়েক বছরের মধ্যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের গতি কয়েকগুণ বেড়েছে। বর্তমানে আমাদের শিক্ষা-গবেষণার মান অনেক ভালো। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। সামনের দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশাকরি সকলের সহযোগিতার ফলে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের অনন্য উচ্চতায় অবস্থান করবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মোহাম্মদ রেনু।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যাললয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ,রেজিস্টার মো. ইশফাকুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, সদ্য বিদায়ী সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ প্রমুখ।

দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খাঁন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া, সহকারী অধ্যাপক জাবেদ কাইছার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে কথন-৩ এর মোড়ক উন্মোচন এবং প্রেসক্লাব নির্বাচন-২১ এর নির্বাচন কমিশনার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর শাবি প্রেসক্লাবের ১৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও নতুন কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.