Sylhet Today 24 PRINT

শাবি ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব, সম্পাদক মাহফুজ

শাবি প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২১

খুলনা অঞ্চল থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন ‘ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশন সাস্ট’ এর নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বিপ্লব মিনা ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদ মনোনীত হয়েছে।

গত শনিবার (২০ মার্চ) রাতে অনলাইন জুম অ্যাপে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা।

অনলাইনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার, জেনেটিক ইঞ্জিনিয়ানিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর তৈমুর, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, জেনেটিক ইঞ্জিনিয়ানিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার বিশ্বাস ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক মো. হেদায়েতুল্লাহ আল হাদীসহ সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহরিয়ার হোসেন ও ফয়সাল তারিফ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুমেল, নাবিদ হাসার ও কাজী মাহবুব এ এলাহি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান খান, জীবন মাহমুদ ও মো. আমিনুল ইহসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন, সহ-কোষাধ্যক্ষ সেলিম রেজা ও মো. শাকিল আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আবু মুসা সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হাসান ও ফয়জুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সৌরভ দত্ত চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক আশিক কুমার ও ধর্মেন্দ্রনাথ সাহা (প্রিন্স)।

এছাড়া কমিটিতে অফিস সম্পাদক হিসেবে শাকিল আহমেদ, সহ-অফিস সম্পাদক রহিমা পারভীন রুহি ও সাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শিশির, সহ-সাংস্কৃতিক সম্পাদক মহিউল ইসলাম কুতুব ও মাহমুদা আফরোজ, ছাত্রী বিষয়ক সম্পাদক আজমী রহমান নিশুতি, সহ- ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা রহমান আনিকা ও ঋত্তিকা সাধু, খেলাধুলা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম তামিম ও মাহবুবুর রহমান, আইটি সম্পাদক আল নোমান কাকন, সহ-আইটি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও নাইমুর রহমান মনোনীত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.